স্ত্রী ও শিশু সন্তানকে খুন করে চম্পট স্বামী
দি নিউজ লায়ন ; স্ত্রী মোমেনা সরদার(২২) ও ৫ মাসের পুত্র সন্তান সাহেদ সরদার কে খুন করে চম্পট দিল স্বামী।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দাঁড়িয়া অঞ্চলের উত্তর হাটপুকুরিয়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর হাটপুকুরিয়া এলাকার বাসিন্দা সফিউদ্দিন সরদার বছর তিনেক আগে জয়নগরের মহিষমারি গ্রামের বাসিন্দা মোমেনা সরদার কে বিয়ে করে।তার এটি দ্বিতীয় বিয়ে।
ফলে সফিউদ্দিন সরদারের সাথে তার প্রথম স্ত্রী বিবাদ বেধে যায়।কিছু দিনের মধ্যেই সেই বিবাদ তাদের মধ্যে ঠিক হয়ে যায়।প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রী কে সঙ্গে নিয়ে এক সাথেই সংসার করছিল সফিউদ্দিন সরদার।তবে বেশ কিছু দিন ধরে সফিউদ্দিন সরদারের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মোমেনা সরদারের সাংসারিক গন্ডগোল চলছিল।মোমেনার ৫ মাসের এক পুত্র সন্তান আছে।এ দিন সকালে প্রতিবেশি মোমেনা সরদারকে ডাকাডাকি করলে ডাকে কোন সাড়া দেয় না।
তখন ঘরে ঢুকে দেখে মোমেনা সরদার মেঝেতে পড়ে আছে আর তার পাশে পড়ে আছে ৫ মাসে পুত্র সন্তান।এই দৃশ্য দেখে প্রতিবেশীরা চিৎকার করতে থাকে।তার চিৎকার শুনে স্থানীয় আরও মানুষজন ছুটে আসে।তারা থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ গৃহবধূ ও ৫ মাসের পুত্র সন্তান কে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করে।
এ দিকে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূ কে কোপানো হয় এবং ৫ মাসের পুত্র সন্তানকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে এই ঘটনায় মৃত গৃহবধূর স্বামী ও স্বামীর প্রথম স্ত্রী পলাতক।তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।পুলিশ জানান এক গৃহবধূ ও তার শিশু সন্তানের দেহ উদ্ধার করা হয়েছে।দেহ দুটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment